ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী ইশরাক পারিবারিক কলহের জেরে ঘরে আগুন, স্বামীকে তালাক দিলেন স্ত্রী সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক পাবনায় মাইকিং করে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

করোনায় আক্রান্ত হননি কোনও হাজী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হজের মূল আনুষ্ঠানিকতা বা কার্যক্রম এরই মধ্যে শেষ হয়েছে। করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হলেও এখনও পর্যন্ত কোনও হাজী প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হননি।

শনিবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ডা. মুহাম্মদ আল-আবদালি জানান, হাজীদের করোনায় আক্রান্তের কোনও ঘটনা ঘটেনি। জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে এমন রোগেও কেউ সংক্রমিত হননি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল তালাল আল-শালহুব জানিয়েছেন, হাজীরা আরাফার ময়দানে দাঁড়ানো থেকে শুরু করে মুজদালিফায় অবস্থান পর্যন্ত সব কিছু নিরাপদে, সুরক্ষিত অবস্থায় এবং প্রশান্তির সঙ্গে সব আনুষ্ঠানিকতা পালন করেছেন।

ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম- হজ পালনে, সৌদি আরবের নাগরিকসহ ১৬০ দেশের মুসল্লি প্রতিনিধিত্ব করেন সারা বিশ্বের কোটি মুসলিমের। বৃহস্পতিবার পশু কোরবানির পর, কাবা শরীফ তাওয়াফ ও সাফা-মারওয়া পাহাড় সাতবার প্রদক্ষিণ শেষে শেষবারের মতো মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করেন হাজীরা। ১১ ও ১২ জিলহজ সেখানে অবস্থান করে শেষ করেন বাকি আনুষ্ঠানিকতা। পাঁচদিনব্যাপী হজ শুরু হয় গেল মঙ্গলবার। বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হয় মূল আনুষ্ঠানিকতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি

করোনায় আক্রান্ত হননি কোনও হাজী

আপডেট সময় ১২:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০