ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সুশান্তের মৃত্যু: এবার প্রকাশ্যেই মুখ খুললেন অঙ্কিতা

আকাশ বিনোদন ডেস্ক : 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার প্রকাশ্যেই মুখ খুললেন তার সাবেক বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। একটি টিভির লাইভ অনুষ্ঠানে প্রথমবার মুখ খোলেন অঙ্কিতা। সাফ জানান, সুশান্ত কখনওই মানসিক অবসাদগ্রস্ত ছিলেন না।

অঙ্কিতাকে প্রকাশ্যেই বলতে শোনা যায়, ‘সুশান্তকে যেভাবে বারবার মানসিক অবসাদগ্রস্ত বলা হচ্ছে, সেটা সব থেকে বড় ভুল শব্দ। কোনওভাবেই এটা সত্যি হতে পারে না। কোনও ঘটনায় সুশান্তের সাময়িক মন খারাপ হতে পারে, তাকে মানসিক অবসাদ বলা যায় না। মানসিক অবসাদ শব্দটা অনেক বড় শব্দ। কোনও কারণ ছাড়াই কীভাবে কেউ কাউকে মানসিক অবসাদগ্রস্ত বলতে পারেন?’

বেশকিছুটা উত্তজিত হয়েই অঙ্কিতাকে এমন মন্তব্য করতে শোনা গেল…
রিপাবলিক টিভির প্রতিবেদন অনুসারে অঙ্কিতা বলেন, ‘যখন আমি প্রথম শুনলাম ও আত্মহত্য করেছে। বিষয়টা আমি মানতে পারিনি। এটা বিশ্বাস করতে আমার সময় লেগেছে। সুশান্ত সেধরনের ছেলেই ছিল না যে কোনও কিছুতে মন খারাপ করে এত বড় পদক্ষেপ নেবে। আমরা যখন একসঙ্গে থাকতাম, তখন আরও অনেক কঠিন পরিস্থিতি আমরা পার করেছি। সুশান্তের ঘরের বিভিন্ন ভিডিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল। অনেকেই বলছেন এটা আত্মহত্যা, তবে আমি বিশ্বাস করিনি। সুশান্ত ডায়েরি লিখত। আমরা যখন সম্পর্কে ছিলাম, তখন ও লিখেছিল আগামী ৫ বছর পর ও নিজেকে কোথায় দেখতে চায়। আর ও সেই জায়গায় নিজেকে পৌঁছেছিল অনেকেই ওকে দিমেরুর মানুষ বলছেন। আমি জোর গলায় বলতে পারি, ও মানসিক অবসাদগ্রস্ত ছিল না। ও খুবই আবেগপ্রবণ ছিল, একেবারে শিশুদের মতো। ও বলত ও চাষাবাদ করবে। আর কিছুই না হলে শর্টফিল্ম করবে। ও মানসিকভাবে ভেঙে পড়ার ছেলে কখনওই নয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুশান্তের মৃত্যু: এবার প্রকাশ্যেই মুখ খুললেন অঙ্কিতা

আপডেট সময় ০৯:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০