ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

ট্রান্সকম গ্রুপের নতুন চেয়ারম্যান শাহনাজ, সিইও সিমিন

আকাশ জাতীয় ডেস্ক: 

লতিফুর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী শাহনাজ রহমান ট্রান্সকম গ্রুপের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন । এর আগে শাহনাজ দীর্ঘদিন ধরে ট্রান্সকম গ্রুপের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া গ্রুপ পরিচালক সিমিন রহমান ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করবেন। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপের সব কোম্পানি ও সহযোগী কোম্পানির পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করবেন সিমিন রহমান। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের এমডির দায়িত্ব পালনের পাশাপাশি গ্রুপের অন্যান্য কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রবিবার ট্রান্সকম লিমিটেড এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, গ্রুপের পরিচালনা পর্ষদ সম্প্রতি শাহনাজ রহমানকে গ্রুপের চেয়ারম্যান ও এমডি হিসেবে দায়িত্ব পালন করার অনুমোদন দিয়েছে। গ্রুপের সব সহযোগী কোম্পানিরও চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি।

স্বেচ্ছায় পদত্যাগের আগ পর্যন্ত দুজনেই যাঁর যাঁর দায়িত্বে থাকবেন বলে ঘোষণায় উল্লেখ করা হয়। বলা হয়, ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদ নতুন চেয়ারম্যান ও গ্রুপ সিইওকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছে।

শাহনাজ রহমান ২০১৯ সালে ঢাকা সিটি করপোরেশনের নারীদের মধ্যে শীর্ষ করদাতা হন। দীর্ঘ সময় ধরে করদাতা হওয়ার স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তাঁর পরিবারকে ‘কর বাহাদুর’ ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সিমিন রহমান লতিফুর রহমান-শাহনাজ রহমান দম্পতির মেয়ে। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নির্বাহী সদস্য।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের রয়েছে ১৩০ বছরের ব্যবসায়িক ঐতিহ্য। ওষুধ, ইলেকট্রনিকস, খাদ্য ও পানীয়, চা, ভোগ্যপণ্য, মিডিয়াসহ ৯টি খাতে গ্রুপের ব্যবসা রয়েছে। ১৮ হাজারের বেশি মানুষ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোহেল-স্বপ্নার আপিলের রায় মঙ্গলবার: রামিসা মৃত্যুর ঘটনা ও নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ

ট্রান্সকম গ্রুপের নতুন চেয়ারম্যান শাহনাজ, সিইও সিমিন

আপডেট সময় ০৭:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০