ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ডিএনসিসি ডিজিটাল হাটে’ পেমেন্ট করা যাবে ‘নগদে’

আকাশ আইসিটি ডেস্ক :  

নাগরিকদের ভোগান্তি এবং কোভিড-১৯ মহামারিতে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কোনো কোরবানির হাট বসছে না। এরপরও মানুষ যেন নিশ্চিন্তে কোরবানির পশু কিনতে পারে, সে জন্য ‘ডিজিটাল হাট’-এর আয়োজন করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

ডিজিটাল হাট-এর ক্রেতারা কোরবানির পশু কেনার সময় যাতে কোনো রকম স্বাস্থ্যঝুঁকি ছাড়াই সহজে পেমেন্ট করতে পারেন, সে জন্য ডিজিটাল হাট-এ এক্সক্লুসিভ পার্টনার হিসেবে থাকছে ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’। রাষ্ট্রীয় আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-ই প্রথম ডিজিটাল হাটের পেমেন্ট পার্টনার।

ফলে একজন বিক্রেতাও কোনো ধরনের ঝুঁকি ছাড়াই খুব সহজে পশু বিক্রির টাকা পেয়ে যাবেন। এই প্রক্রিয়ায় ক্রেতা বা বিক্রেতা কাউকেই ঝুঁকি নিয়ে ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না।

সম্প্রতি চালু হওয়া এই ডিজিটাল হাটে এরই মধ্যে ৩৪টি অনলাইন প্ল্যাটফর্মের সহায়তায় দেড় হাজারের বেশি পশু সংযুক্ত হয়েছে। তাই ক্রেতারা রঙ, আকার, দেশি, বিদেশি সব জাতের গরু, ছাগল, মহিষ এই হাট থেকে কিনতে পারবেন। এ ক্ষেত্রে ন্যায্যমূল্যের বিষয়টি তদারকি করছে ডিএনসিসি। তাই দাম নিয়ে ভাবতে হবে না ক্রেতাদের। আর পেমেন্টের জন্য দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং সর্বাধিক নিরাপদ পেমেন্ট পার্টনার ‘নগদ’ তো আছেই।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

‘ডিএনসিসি ডিজিটাল হাটে’ পেমেন্ট করা যাবে ‘নগদে’

আপডেট সময় ০৯:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০