ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

ফেসবুক হ্যাক হলে কী করবেন জানাল পুলিশ

আকাশ আইসিটি ডেস্ক :  

অবাধ তথ্যপ্রবাহের যুগে অনেকেই সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে সম্পৃক্ত। এতে অনেক কিছু যেমন সহজ হয়েছে তেমনি অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে ব্যক্তিগত নিরাপত্তাও ঝুঁকিতে পড়ছে। মাঝে মাঝেই শোনা যায় সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক হতে। তবে কিছু নির্দেশনা জানা থাকলে হ্যাক হওয়া এসব অ্যাকাউন্ট উদ্ধার করাও সম্ভব।

হ্যাকাররা অ্যাকাউন্ট হ্যাক করেই ক্ষ্যান্ত হন না। অনেককে ব্ল্যাকমেইল করে থাকে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সচেতন করতে এবং হ্যাকারদের দমাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেজে ‘সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয়’ শিরোনামে একটি একটি পরামর্শমূলক আর্টিকেল প্রকাশ করা হয়েছে।

তাদের দেয়া পরামর্শগুলো হলো :

# প্রথমেই http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করুন।

# এরপর “My account is compromised”-এ ক্লিক করুন। হ্যাক হওয়া অ্যাকাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা দুটি অপশনের (ইমেইল বা ফোন নাম্বার) যেকোনো একটির ইনফরমেশন দিন।

# প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত অ্যাকাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে “Continue” করুন।

# হ্যাকার যদি ইমেইল এড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে আপনার ইমেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

# হ্যাকার যদি ইমেইল এড্রেস, ফোন নাম্বারসহ লগইন এর জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তাহলে, Need another way to authenticate? -> Submit a request to Facebook এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

# সোশ্যাল মিডিয়ায় হ্যাকিংয়ের শিকার হলে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও নিম্নবর্ণিত যেকোনো মাধ্যমে অভিযোগ পাঠাতে পারেন।

হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১

ইমেইল: smmcpc2018@gmail.com

ফেসবুক পেইজ: https://www.facebook.com/cpccidbdpolice/
এছাড়াও, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন। প্রত্যেককে সচেতন হওয়ার অন্যকে সচেতন করার মাধ্যমে নিরাপদ জীবন গড়ার আহ্বান জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

ফেসবুক হ্যাক হলে কী করবেন জানাল পুলিশ

আপডেট সময় ১১:১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০