ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

ওবামা-বিল গেটসসহ একঝাঁক প্রভাবশালীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক!

আকাশ আইসিটি ডেস্ক :  

হ্যাক হয়েছে একঝাঁক প্রভাবশালী ব্যক্তিত্বের টুইটার অ্যাকাউন্ট। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারের তথ্য নিরাপত্তায় এটি বড় ধরনের হামলা।

এ তালিকায় নাম রয়েছে– বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেন, জেফ বেজোস, এলন মাস্ক, সিলিকন ভ্যালির সংস্থা অ্যাপেল, মাইক ব্লুমবার্গের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের।

সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রত্যেকের অ্যাকাউন্টে একই ধরনের কথা লেখে টুইট করেছেন হ্যাকাররা, যা কিনা বড়সড় প্রতারণার ফাঁদ।’

বুধবার রাতে বারাক ওবামা, বিল গেটস, জেফ বেজোসদের মতো প্রথম সারির বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের টুইটার হ্যান্ডেল থেকে ‘প্রতারণামূলক’ টুইট করেন হ্যাকাররা।

যাতে বলা হয়, ‘আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন। তাই করোনা পরিস্থিতির কথা ভেবে আমিও আপনাদের কিছু ফেরত দিতে চাই। আগামী আধ ঘণ্টার মধ্যে আমার অ্যাকাউন্টে যদি কেউ এক হাজার ডলার পাঠায়, তা হলে আমি তাকে দুই হাজার ডলার দেব।’

এখানেই শেষ নয়, এই টুইটগুলোর সঙ্গে একটি করে লিংকও দেয়া হয়েছিল।

এলন মাস্কসহ অন্য সেলিব্রেটিদের টুইটার অ্যাকাউন্ট থেকেও এ ধরনের টুইট করা হয়, যা দেখে রীতিমতো বিভ্রান্ত হন ফলোয়াররা। পরবর্তী সময় জানা যায়, বহু প্রভাশালীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

টুইটার কর্তৃপক্ষও দ্রুত টুইটগুলো ডিলিট করে দিলেও অ্যাকাউন্টগুলো এখনও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

ওবামা-বিল গেটসসহ একঝাঁক প্রভাবশালীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক!

আপডেট সময় ১০:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০