ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

১৩.১ শতাংশ আয় বেড়েছে হুয়াওয়ের

আকাশ আইসিটি ডেস্ক :  

এ বছরের প্রথম দুই প্রান্তিকের ব্যবসায়িক ফলাফল ঘোষণা করেছে হুয়াওয়ে। এই প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় হয়েছে ৪৫৪ বিলিয়ন রেনমিনবি। যেখানে নিট মুনাফা ৯.২ শতাংশ। এ বছরের প্রথম দুই প্রান্তিকের রাজস্ব আয় গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৩.১ শতাংশ যেখানে হুয়াওয়ের ক্যারিয়ার, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার বিজনেস আয় করেছে যথাক্রমে ১৫৯.৬ বিলিয়ন, ৩৬.৩ বিলিয়ন এবং ২৫৫.৮ বিলিয়ন রেনমিনবি।

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারি মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের সব দেশ; এ প্রেক্ষিতে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শুধুমাত্র এ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ হাতিয়ারেই পরিণত হয়নি বরং অর্থনীতি পুনরুদ্ধারের মূল চালিকাশক্তি হিসেবেও বিবেচিত হচ্ছে আইসিটি। নেটওয়ার্ক কার্যক্রম স্থিতিশীল রাখতে, ডিজিটাল রূপান্তর ত্বরাণ্বিত করতে এবং স্থানীয়ভাবে বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাব প্রতিরোধে ও অর্থনৈতিক কার্যক্রম শুরুর ব্যাপারে সহযোগিতায় ক্যারিয়ার ও খাতসংশ্লিষ্ট অংশীদারদের সাথে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে।

বর্তমানের সঙ্কটময় পরিস্থিতিতে বৈশ্বিক ভ্যালু চেইনে পারস্পরিক সহযোগিতা এবং বিশ্বাস এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি। এ অবস্থায়, গ্রাহক ও সরবরাহকারীদের প্রতি অঙ্গীকারবদ্ধ হুয়াওয়ে। এছাড়াও, প্রতিষ্ঠানটি এ প্রতিকূল সময়ে টিকে থেকে সামনে এগিয়ে যেতে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিগত উন্নয়নে অবদান রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এক্ষেত্রে, ভবিষ্যতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হুয়াওয়ে ।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডের সাথে সঙ্গতি রেখে গত জুনের শেষ নাগাদ ১ মার্কিন ডলার = ৭.০৬৭৭ রেনমিনবি হিসাবে এখানে অনিরীক্ষিত আর্থিক বিবরণী প্রকাশিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

১৩.১ শতাংশ আয় বেড়েছে হুয়াওয়ের

আপডেট সময় ১০:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০