ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশব্যাপী এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন প্রাঙ্গণে তেঁতুল, ছাতিয়ান ও চালতা প্রজাতির তিনটি চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে মুজিববর্ষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশের ৪৯২ উপজেলার প্রতিটিতে ২০,৩২৫টি করে বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি ও ফলদ বৃক্ষের চারা বন বিভাগের মাধ্যমে বিতরণ করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে প্রতিটি জেলার সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভার সিদ্ধান্তের আলোকে উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি চারা বিতরণ বিষয়ে বিশদ পরিকল্পনা সহকারীদের তালিকা প্রণয়ন করেছে।
মুজিববর্ষে রোপণের জন্য উত্তোলিত ১ কোটি চারার মধ্যে শতকরা ৫০ ভাগ ফলদ এবং অবশিষ্ট ৫০ ভাগ বনজ, ঔষধি ও শোভা বর্ধণকারী প্রজাতির চারা। কোনো প্রকার বিদেশি প্রজাতির চারা এ কাজের জন্য উত্তোলন করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশব্যাপী এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ১২:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০