ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

বিআরটিএ’র সকল ফি পরিশোধ করা যাবে বিকাশে

আকাশ আইসিটি ডেস্ক : 

এখন নিজের সুবিধামত সময়ে সুবিধামত স্থান থেকে বিআরটিএ’র সকল সেবার ফি বিকাশে পরিশোধ করতে পারবেন যেকোন গ্রাহক এবং ট্যাক্স টোকেন পেয়ে যাবেন নিজের ঠিকানায়।

বর্তমানে কেবল বিকাশেই বিআরটিএ ফি পরিশোধ করে ঘরে বসে ট্যাক্স টোকেন পাওয়ার সুযোগ আছে। ফি পরিশোধের পর গ্রাহকের প্রদত্ত ঠিকানায় পরবর্তী কয়েক কার্যদিবসের মধ্যে ট্যাক্স টোকেন পৌঁছে যাবে।

ফলে করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে জরুরি বিআরটিএ’র সেবা নেয়া আরো সহজ হল।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি( বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন, মোটরযান নিবন্ধন, মালিকানা হস্তান্তর, ডিজিটাল নিবন্ধন সার্টিফিকেট, মোটরযানের ফিটনেস ইস্যু ও নবায়ন, ট্যাক্স টোকেন ইস্যু ও নবায়ন এবং রুট পারমিট ইস্যু ও নবায়ন সহ সকলসেবার ফি বিকাশে পরিশোধ করতে পারবেন গ্রাহক।

ফি পরিশোধ করতে https://www.ipaybrta.cnsbd.com/index/login এই লিংকে ক্লিক করে প্রথমবার গ্রাহককে বিআরটিএর সার্ভিস পোর্টালে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। পরবর্তীতে ipaybrta লিংক অথবা https://bsp.brta.gov.bd/login/ এই লিংকে ক্লিক করে সেবার জন্য আবেদন করতে পারবেন।

লগইন করার পর যে সেবা নিতে চান গ্রাহক, তা নির্বাচন করবেন। পরের ধাপে পেমেন্ট নিশ্চিত করার পর বিকাশ গেটওয়ে নির্বাচন করতে হবে। বিকাশ পেমেন্ট গেটওয়েতে বিকাশ নম্বরটি দিতে হবে। ওয়ান টাইম পাসওর্য়াড ও পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য বিকাশে বিআরটিএ ফি পরিশোধে গ্রাহকের জন্য ১.৫ শতাংশ কনভিনিয়েন্স চার্জ হবে। যা ফি পরিশোধের সময়েই পরিশোধ করতে হবে। ট্যাক্স টোকেন নিজের ঠিকানায় হাতে পাওয়ার পর ৩৫ টাকা ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে।

বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ বলেন, লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধের চিত্রটা একটু একটু করে বদলে দিতে আমাদের প্রচেষ্টা অব্যহত রয়েছে। বিআরটিএ’র মত জরুরি সেবার ফি বিকাশে পরিশোধ করে ঘরে বসে ট্যাক্স টোকেন পাওয়ার এই সেবা গ্রাহকের জন্য করোনাকালীন এই সময়ে বাড়তি স্বস্তি বয়ে আনবে বলে আমাদের আশা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিআরটিএ’র সকল ফি পরিশোধ করা যাবে বিকাশে

আপডেট সময় ১০:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০