ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাহেদ বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের প্রতারণা বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সাহেদ করিমের গ্রেফতারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বুধবার (১৫ জুলাই) দুপুরে নিজ বাসভবনে গণমাধ্যমের কাছে এমন মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদ সবসময় প্রতারণা করার জন্য ফাঁকফোকর খুঁজতো। তার এই প্রচারণার অংশ হিসেবেই সে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি উঠাতো। এসব দিয়েই তার প্রতারণার কাজকে আরও সহজ করতো।

তিনি বলেন, টেলিভিশন টকশোতেও সে (সাহেদ) একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছিল, এটাও ছিল তার প্রতারণার অংশ। তবে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে অনেক দক্ষ। তার প্রতারণাকে দীর্ঘস্থায়ী করতে দেওয়া হয়নি, আমরা তাকে ধরে ফেলেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন করোনা চিকিৎসার জন্য কেউ হাসপাতাল দিতে চাচ্ছিল না, তখন সাহেদ নিজ থেকে এগিয়ে এসেছে। তার উদ্দেশ্য যে ছিল প্রতারণা সেটা সেই মুহূর্তে বোঝা যায়নি। কিন্তু এই সবকিছুর মূলে তার উদ্দেশ্য ছিল প্রতারণা, সেটা এখন বোঝা যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাহেদ বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০