ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী

সাহেদের সহযোগী রিজেন্টের এমডি পারভেজ গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক: 

রোনা টেস্ট না করে ফলাফল দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বন্ধ হওয়া রাজধানীর রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদের অন্যতম সহযোগী মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে দায়িত্ব পালন করতেন।

মঙ্গলবার গাজীপুর থেকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করে র‌্যাব।

রাতে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। তিনি বলেন, ‘রিজেন্ট হাসপাতালের অনিয়ম ও প্রতারণার ঘটনায় মালিক সাহেদের সহযোগী হাসপাতালের এমডি মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের করা মামলায় তিনি এজাহারভুক্ত দুই নম্বর আসামি।’

করোনা টেস্ট না করে ফলাফল দেয়া, লাইসেন্সের মেয়াদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ৬ জুলাই রাজধানীর রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। এর একদিন পর ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব এবং উত্তরা এবং মিরপুরে হাসপাতালের দুটি শাখা সিলগালা করে দেয়া হয়।

সেই মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনকে আসামি করা হয়। এরমধ্যে রিজেন্ট চেয়ারম্যান শাহেদসহ নয়জনকে পলাতক হিসেবে এজাহারে দেখানো হয়েছিল। সেই মামলায় গত ৯ জুলাই সকালে সাহেদের সহযোগী তরিকুল ইসলাম তারেক শিবলীকে গ্রেপ্তার করে র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

সাহেদের সহযোগী রিজেন্টের এমডি পারভেজ গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০