ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

আজ দেখা দি‌য়ে ফির‌বে ৬৮০০ বছর পর

আকাশ আইসিটি ডেস্ক : 

করোনাভাইরাসের আক্রমণে লকডাউনে যখন মানুষ পর্যদুস্ত ঠিক সেই সময়ে পৃথিবীর কাছে আসতে চলেছে নতুন এক আগন্তুক। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, আজ মঙ্গলবার থেকে বাংলা‌দেশসহ আশেপাশের সব জায়গা থেকে আকাশে দেখা দেবে সেই ধূমকেতু। তার নাম নিয়োওয়াইজ (সি/২০২০-এফ৩)।

জুলাইয়ের মধ্যভাগ থেকে শেষ পর্যন্ত সূর্যাস্তের পরে উত্তর-পশ্চিম দিগন্তের কাছে কিছুক্ষণ এই ধূমকেতুকে উজ্জ্বল অবস্থায় দেখা যাবে। অন্ধকারাচ্ছন্ন এলাকা থেকে খালি চোখে দেখা গেলেও শহরাঞ্চলে দূরবিনের সাহায্যেই দেখা যেতে পারে। আগস্টেও দূরবিনের সাহায্যে দেখা যেতে পারে মাসের মধ্যভাগ পর্যন্ত।

ধূমকেতু সূর্যকে অতিমাত্রায় উপবৃত্তাকার পথে পরিক্রমণ করে। একবার পাক খেতে যে সময় লাগে তাকে বলে পরিক্রমণকাল। নিয়োওয়াইজের পরিক্রমণ কাল এই মুহূর্তে গণনা করে জানা গেছে প্রায় ৬৮০০ বছর। অর্থাৎ সে আবার দেখা দিতে পারে ৬৮০০ বছর পরে।

বিজ্ঞানীরা জানান, ‘শর্ট পিরিয়ড কমেট’ বা যে সব ধূমকেতুর পরিক্রমণকাল ২০০ বছরের কম (যেমন হ্যালির ধূমকেতুর প্রায় ৭৬ বছর) তাদের উৎপত্তি ধরা হয় কুইপার বেল্ট থেকে। পৃথিবী থেকে তার দূরত্ব ৩০ থেকে ৫০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কিন্তু ‘লং পিরিয়ড কমেট’ বা যে সব ধূমকেতুর পরিক্রমণকাল ২০০ বছরের বেশি (যেমন এই নিয়োওয়াইজ) তাদের উৎপত্তি ধরা হয় প্রায় ৪০ হাজার থেকে ৫০ হাজার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে থাকা উর্ট ক্লাউড অঞ্চলে। নিয়োওয়াইজের সেই এলাকা থেকেই উৎপত্তি হয়েছে বলে ধরে নেওয়া যায়।

ধূমকেতুর কেন্দ্রে থাকে বরফ ও ধুলো। সূর্যের কাছাকাছি এলে বরফ বাষ্পীভূত হয়ে গ্যাস তৈরি করে এবং গ্যাসীয় কণাগুলি তড়িদাহত হয়। ধুলো ধূমকেতুর কেন্দ্র থেকে বেরিয়ে সূর্য যে দিকে রয়েছে তার বিপরীতে ছুটতে থাকে। তাকেই লেজ বলে। গত ৩ জুলাই সূর্যের কাছ দিয়ে যাওয়ার বেশ কিছু দিন আগে থেকেই নতুন আগন্তুকেরও দুটি লেজ তৈরি হয়েছে। একটি আয়নিত গ্যাসের, অন্যটি ধুলোর। ধুলোর উপরে সূর্যালোক প্রতিফলিত হয়ে উজ্জ্বল করে তুলেছে।

২২ থেকে ২৪ জুলাই পৃথিবীর সব থেকে কাছে থাকবে এই ধূমকেতু। তখন পৃথিবী থেকে তার দূরত্ব হবে প্রায় ১০ কোটি ৩০ লক্ষ কিলোমিটার। সে সময় তার অবস্থান হবে উত্তর-পশ্চিম আকাশে সপ্তর্ষিমণ্ডল নক্ষত্রপুঞ্জে। জুলাই পেরোনোর পরেই ধীরে ধীরে সে দূরে যাত্রা করবে। আবার হয়তো ফিরবে ৬৮০০ বছর পর!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

আজ দেখা দি‌য়ে ফির‌বে ৬৮০০ বছর পর

আপডেট সময় ১০:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০