ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী ছাড়া আওয়ামী লীগের সবাই দুর্নীতিতে জড়িত : রাঙ্গা

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, প্রধানমন্ত্রী ছাড়া আওয়ামী লীগের সবাই দুর্নীতির সঙ্গে জড়িত। এখন দল হিসেবে আওয়ামী লীগ একটি দুর্নীতিগ্রস্ত দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করলেও দুর্নীতিবাজদের কারণে সরকারের অনেক প্রচেষ্টা সফল হচ্ছে না। শুধু স্বাস্থ্যখাত নয়; সব খাত দুর্নীতিবাজদের দখলে। তাদের আধিপত্য সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একইসঙ্গে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনের ভোটের আয়োজন দুঃখজনক বলেও উল্লেখ করেন রাঙ্গা।

আলোচনা সভায় রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- গাইবান্ধা-১ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলের অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ছাড়া আওয়ামী লীগের সবাই দুর্নীতিতে জড়িত : রাঙ্গা

আপডেট সময় ০৮:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০