ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

করোনা পরীক্ষার পোর্টেবল যন্ত্র

আকাশ আইসিটি ডেস্ক :  

অক্সফোর্ডের বিজ্ঞানীরা অবিশ্বাস্য কম দামে করোনা পরীক্ষার ‘পোর্টেবল’ যন্ত্র তৈরি করলেন।

২ ইঞ্চির চেয়ে সামান্য লম্বা এ যন্ত্রটি তৈরি করেছেন চীনে কর্মরত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিজ্ঞানীদের দাবি, তাদের তৈরি ল্যাম্প প্রযুক্তিনির্ভর এ যন্ত্রটির সাহায্যে মাত্র ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল জানিয়ে দিতে পারবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এ ল্যাম্প প্রযুক্তিকে কাজে লাগিয়েই বর্তমানে বিভিন্ন পরীক্ষাগারে দ্রুত নানা ধরনের পরীক্ষার ফলাফল জানানো হয়। এখানেও আরটি-ল্যাম্প প্রযুক্তির সাহায্যে ভাইরাল আরএনএ পরীক্ষা পদ্ধতির সরলীকরণ করা হয়েছে। সম্প্রতি মার্কিন সংস্থা বিডির তৈরি এমনই একটি ‘পোর্টেবল’ যন্ত্রকে করোনা পরীক্ষার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে মার্কিন স্বাস্থ্য সংস্থা এফডিএ।

বিডি ভেরিটর প্লাস নামের এ যন্ত্রটি আকারে একটি স্মার্টফোনের মতোই। ওই যন্ত্রটির সাহায্যে নাক থেকে শ্লেষ্মা সংগ্রহ করে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল নির্ভুলভাবে জানিয়ে দেয়া সম্ভব বলে দাবি করেছে ওই সংস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

করোনা পরীক্ষার পোর্টেবল যন্ত্র

আপডেট সময় ১০:৩৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০