ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ

আকাশ আইসিটি ডেস্ক : 

সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুক নানা রকম ঝামেলা আর অস্বস্তির মধ্য দিয়ে পার করছে সময়। সম্প্রতি ছোট-বড় প্রায় এক হাজার কোম্পানি ফেসবুক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফেসবুক।

প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ২০২০ সালের মার্কিন নির্বাচনের আগের কয়েকদিন প্ল্যাটফরমে নিষিদ্ধ থাকতে পারে রাজনৈতিক বিজ্ঞাপন। প্রস্তাবিত নীতিতে বলা হচ্ছে, ওই সময়কে ‘ব্লাকআউট’ হিসেবে ধরবে ফেসবুক; নির্বাচনের শেষ পর্যন্ত কোনো বিজ্ঞাপন চোখে পড়বে না প্লাটফর্মে।

টুইটারে রাজনৈতিক বিজ্ঞাপন সারা বছর নিষিদ্ধ ফেসবুক ঠিক কতদিন বন্ধ রাখবে তা জানা যায়নি। তবে যুক্তরাজ্যসহ অনেক দেশ নির্বাচনের দিন বা আগের কয়েক দিনে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার বন্ধে আইন রয়েছে।

এদিকে ফেসবুক বর্জনের আহ্বান জানিয়ে #StopHateforProfit ক্যাম্পেইন শুরু করে এডিএল, এনএএসিপি ও কালার অব চেঞ্জ নামের কয়েকটি সংগঠন। তাদের সঙ্গে জুম প্লাটফর্মে ভার্চুয়াল মিটিং করেছে ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ ও চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে আলোচনা চললেও সমাধানের পরিবর্তে মিটিং শেষে ফেসবুককে বর্জনের ডাক দেয়া সংগঠনের সদস্যরা ক্ষোভ ঝেড়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ

আপডেট সময় ১০:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০