ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজানের ঠিক আগে আল-আকসা মসজিদের ইমাম গ্রেফতার ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি রাহুল গান্ধী: কিরেন রিজিজু মব কালচার শেষ : নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন এলাকায় আ.লীগ কার্যালয় খোলার সাহস কোথায় পেল : মঞ্জুর হবিগঞ্জে স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয় খোলার ঘোষণা সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর সুপরিকল্পিতভাবে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ বোনের নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে পাকিস্তান শপথ নিয়েই দেবিদ্বারে জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহত‌দের পাশে হাসনাত আব্দুল্লাহ রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না: মন্ত্রিপরিষদ সচিব

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও আসন্ন ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৩ জুলাই) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না। পূর্ব নির্ধারিত তিন দিনই ছুটি থাকবে।

এছাড়া ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ করা যাবে না, এ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে ঈদের আগে ও পরে মিলিয়ে তিন দিন ছুটি রয়েছে। করোনার কারণে ৬৬ দিনের টানা ছুটি শেষে গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস-আদালত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রমজানের ঠিক আগে আল-আকসা মসজিদের ইমাম গ্রেফতার

ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না: মন্ত্রিপরিষদ সচিব

আপডেট সময় ০৫:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০