ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

ডিএসসিসির যে ৫ স্থানে বসবে অস্থায়ী পশুর হাট

আকাশ জাতীয় ডেস্ক: 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৫টি অস্থায়ী পশুর হাট বসবে। একইসঙ্গে উত্তর সিটির আদলেই দক্ষিণ সিটিতেও কোরবানির পশুর একটি ডিজিটাল হাট বসানো হবে। আজ রবিবার দুপুর ডিএসসিসির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল গণমাধ্যমকে জানিয়েছেন, করোনা সংক্রমণ এড়াতে এ বছর ডিএসসিসির ১৩টি পশুর হাট বাতিল করা হয়েছে। করোনার বিস্তার রোধে কোরবানির হাট ঘিরে কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ আমলে নিয়ে এসব হাট বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আদলেই ডিএসসিসি একটি ডিজিটাল পশুর হাট বসাবে বলেও জানান এই কর্মকর্তা।
চলতি বছর ডিএসসিসি এলাকায় যে ৫ স্থানে বসবে কোরবানির পশুর হাট : উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন খালি স্থানে, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজসংলগ্ন খালি জায়গায়, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গায় এবং আফতাবনগর ব্লক-ই, এফ, জির সেকশন ১ ও ২ এলাকায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

ডিএসসিসির যে ৫ স্থানে বসবে অস্থায়ী পশুর হাট

আপডেট সময় ০৭:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০