ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি রাহুল গান্ধী: কিরেন রিজিজু মব কালচার শেষ : নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন এলাকায় আ.লীগ কার্যালয় খোলার সাহস কোথায় পেল : মঞ্জুর হবিগঞ্জে স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয় খোলার ঘোষণা সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর সুপরিকল্পিতভাবে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ বোনের নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে পাকিস্তান শপথ নিয়েই দেবিদ্বারে জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহত‌দের পাশে হাসনাত আব্দুল্লাহ রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার সেনাবাহিনীর ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

‘সরকারের অদক্ষতায় বিশ্বে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হচ্ছে বাংলাদেশ’

আকাশ জাতীয় ডেস্ক: 

‘সরকারের অদক্ষতায় বাংলাদেশ এখন সারাবিশ্বে ‘ঝুঁকিপূর্ণ দেশ’ হিসেবে চিহ্নিত হচ্ছে। করোনা নিয়ন্ত্রণের নামে সরকার যে কাণ্ডজ্ঞানহীন এবং দায়িত্বহীন আচরণ করেছে ও করছে তার ফলশ্রুতিতে ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়াসহ অনেক দেশ বাংলাদেশের সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এভাবে চলতে থাকলে সারা বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়বে, যার পরিণতি হবে ভয়াবহ।’

এর দায় সরকারকেই বহন করতে হবে উল্লেখ করে ৬ দফা প্রস্তাবনা উপস্থাপন পূর্বক জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার আজ রবিবার এক বিবৃতিতে জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, করোনা নিয়ন্ত্রণের প্রশ্নে সরকার শুরু থেকেই ভুলের পর ভুল করে আসছে। প্রবাসী বাংলাদেশিদের দেশ ভ্রমণের সময় যথাযথ কোয়ারেন্টাইন করতে পুরোপুরি ব্যর্থ হওয়া, লকডাউনের পরিবর্তে ছুটি ঘোষণা করা, গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগদান এবং ফেরত পাঠানো নিয়ে নাটকীয়তা, শুরুতে মাত্র একটি কেন্দ্রে করোনা পরীক্ষা সীমাবদ্ধ রাখার অযৌক্তিক সিদ্ধান্ত, রমজানের ঈদে ঢাকা ছাড়ার প্রশ্নে নানাবিদ সিদ্ধান্ত, লকডাউন বাস্তবায়নে সিদ্ধান্তহীনতা, সীমিত পর্যায়ে পরিবহন চালাতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখায় ব্যর্থতা এবং সবশেষে জোন চিহ্নিতকরণের নামে লাল-সবুজ-হলুদ নাটক মঞ্চায়নের ফাঁকা ঘোষণা দেশব্যাপী করোনা বিস্তারে সহায়তা এবং করোনা সংকট মোকাবেলা জটিলতর করেছে।

‘এছাড়াও করোনা মোকাবেলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ উপর্যুপরি উপেক্ষা, করোনা পরীক্ষায় ফি নির্ধারণ, চিকিৎসকদের জন্য নিম্নমানের সুরক্ষা সামগ্রী ক্রয় এবং বিতরণ, হাসপাতালসমূহে করোনা ব্যবস্থাপনায় ব্যর্থতা, রিজেন্টের ন্যায় লাইসেন্সবিহীন ভুয়া প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার অনুমতি দেয়া, স্বাস্থ্যসহ সকলখাতে সীমাহীন দুর্নীতি ও লুটপাট, লণ্ডভণ্ড স্বাস্থ্য ব্যবস্থা এবং সর্বোপরি টেস্ট বিহীন করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট প্রদান বাংলাদেশকে আজ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত হওয়ার পর্যায়ে নিয়ে গেছে।’

এমন পরিস্থিতিতে সরকারের শুভ চেতনার উদয় হওয়া উচিত বলে মনে করে দেশ ও জাতির স্বার্থে অবিলম্বে বিবেচনার জন্য সরকারের নিকট ৬ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছে নেতৃবৃন্দ।

এগুলো হলো :
(১) জাতীয় স্বাস্থ্য কাউন্সিল (National Health Council – NHC) গঠন করা, (২) করোনা নিয়ন্ত্রণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মতো ব্যবস্থা গ্রহণ করা, (৩) করোনা পরীক্ষার ফি প্রথার বাতিল করা, (৪) করোনা পরীক্ষা সংখ্যা বাড়ানোর জন্য উপজেলা পর্যায়ে ল্যাব স্থাপন করা, (৫) সারাদেশব্যাপী সক্রিয়ভাবে করোনা রোগী শনাক্ত করে আইসোলেশন ও চিকিৎসা, কন্টাক্ট ট্রেসিং এবং কোয়ারেন্টাইনসহ করোনা প্রতিরোধের কার্যকর উদ্যোগ গ্রহণ করা, (৬) টেস্ট বিহীন করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট প্রদান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

Tag :
আপলোডকারীর তথ্য

ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি রাহুল গান্ধী: কিরেন রিজিজু

‘সরকারের অদক্ষতায় বিশ্বে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হচ্ছে বাংলাদেশ’

আপডেট সময় ০৬:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০