ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

ফেসবুক-টুইটারের সমালোচনা করে যা বললেন বিল গেটস

আকাশ আইসিটি ডেস্ক :  

করোনাভাইরাস মহামারী নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর জন্য ফেসবুক টুইটারের মতো সামাজিকযোগাযোগমাধ্যমকে দোষারোপ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা মার্কিন বিলিয়নিয়ার বিল গেটস।

এবারের কোভিড-১৯ পরিস্থিতিতে তাকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্রতত্ত্ব অনলাইনে চাউর হয়েছিল, এমন প্রেক্ষাপটে মার্কিন ব্যবসাবিষয়ক ম্যাগাজিন ফাস্ট কোম্পানিকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন তিনি।

বিল গেটস বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যম কি বিষয়গুলোতে আরও সহায়ক হতে পারে না? আমাদের এ ক্ষেত্রে সৃজনশীলতা কি আছে? দুঃখজনকভাবে এসব ডিজিটাল টুল সম্ভবত আমাদের দৃষ্টিতে পাগলামি সব ধারণা ছড়ানোর জন্য মুখ্য ভূমিকা পালন করে থাকে।’

শুরু থেকেই করোনার মহামারী নিয়ে সোচ্চার বিল গেটস। মহামারী প্রতিরোধে ভ্যাক্সিন আবিষ্কারেও বড় বিনিয়োগ করেছেন তিনি। ভ্যাক্সিন আবিষ্কারের আগেই অন্তত সাতটি কারখানা স্থাপনেরও ঘোষণা দিয়েছেন।

এছাড়া পরিস্থিতি নিয়ে প্রায়ই দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। বিবিসিকে তিনি বলেন, এই মহামারীর প্রেক্ষিতে বিনিয়োগে ঘাটতি ছিল। প্রস্তুতি ছিল না। এ কারণে আমরা এখন বসবাস করছি একটি অরক্ষিত অবস্থায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে কানাডার ভ্যাংকুভারে এক সম্মেলনে বিল গেটস স্টেজে উঠে এক মারাত্মক সতর্কতা জারি করেন। সেই ভিডিও ঘিরেই এখন ছড়িয়েছে নানা তত্ত্ব।

বিল গেটস ওই সময় বলেছিলেন, ‘আগামী কয়েক দশকে যদি কোনো কিছু এক কোটির বেশি মানুষকে হত্যা করে, তবে তা যুদ্ধের চেয়েও অত্যন্ত সংক্রামক ভাইরাস হওয়ার আশঙ্কা রয়েছে।’

গেটস বলেন, ‘সন্দেহতত্ত্ব রূপে অনেক কিছু আসে। কেউ কেউ তাতে সন্দেহের গন্ধ খোঁজেন। কেউ কেউ আমার নাম পর্যন্ত এর কেন্দ্রে এনেছেন। তাই এটি ভীতিজনক।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

ফেসবুক-টুইটারের সমালোচনা করে যা বললেন বিল গেটস

আপডেট সময় ০৬:৫০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০