ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী

বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরেও টাকা পাঠানো যাবে

আকাশ আইসিটি ডেস্ক : 

গ্রাহকদের সুবিধার্থে বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরেও টাকা পাঠানোর সেবা চালু করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বিকাশ গ্রাহক অ্যাপ অথবা *২৪৭# ব্যবহার করে যে কোন নম্বরে টাকা পাঠাতে পারবেন।

যে নম্বরে টাকা পাঠানো হবে সেই গ্রাহক টাকা পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খুলে টাকা ক্যাশআউট করা সহ অন্যান্য সমস্ত সেবা ব্যবহার করতে পারবেন।

কোন কারণে টাকা গ্রহীতা যদি ৭২ ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট খুলতে না পারেন, তাহলে পাঠানো টাকা আবার প্রেরকের বিকাশ অ্যাকাউন্টে তিন কার্যদিবসের মধ্যে ফেরত চলে যাবে।

নতুন এই সেবা চালু করা উপলক্ষে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরে সেন্ডমানি সফল হলে প্রেরক বিকাশ গ্রাহক পেয়ে যাবেন ১৫ টাকা ক্যাশব্যাক। এভাবে একমাসে সর্বোচ্চ ৫০০ টাকা পেতে পারেন একজন গ্রাহক। অ্যাপ বা ইউএসএসডি উভয় সেবার জন্যই অফারটি প্রযোজ্য হবে। এই অফার চলাকালীন সময়ে গ্রাহক কোন ফি ছাড়াই বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরে টাকা পাঠাতে পারবেন।

বিকাশ অ্যাপ ব্যবহার করে টাকা পাঠাতে হোম স্ক্রিন থেকে সেন্ডমানি অপশন নির্বাচন করতে হবে। মোবাইলের কন্টাক্ট লিস্ট থেকে নম্বর নির্বাচন করতে হবে অথবা টাইপ করে লিখতে হবে। এসময় গ্রাহক একটি বাড়তি তথ্য স্ক্রিনে দেখতে পাবেন। এরপর টাকার অংক ও পিন দিয়ে টাকা পাঠাতে পারবেন।

প্রাপক বিকাশ অ্যাপের ডাউনলোড লিংক সহ মেসেজ পাবেন। লিংকে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করে কয়েক মিনিটেই নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অথবা বিকাশের নিকটস্থ ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে গিয়েও অ্যাকাউন্ট খুলে টাকা তুলে নিতে পারবেন।

বিকাশ গ্রাহক যিনি টাকা পাঠিয়েছেন, তিনি চাইলে প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট খোলার আগ পর্যন্ত সময়ের মধ্যে লেনদেনটি বাতিল করে দিতে পারেন। অ্যাপ থেকে সেন্ডমানি অপশনে গিয়ে ট্রানজেকশন এর পাশে ক্লিক করে সেবাটি বাতিল করে দিতে পারবেন এবং পাঠানো টাকা নিজের অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। *২৪৭# ব্যবহার করে টাকা পাঠালে এই সুযোগটি থাকবে না। সেক্ষেত্রে প্রাপক ৭২ ঘন্টার মধ্যে বিকাশ অ্যাকাউন্টটি না খুললে প্রেরক তার পাঠানো টাকা নিজের বিকাশ অ্যাকাউন্টে ফেরত পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘরেই বানান রেস্টুরেন্ট-স্টাইল ফার্মের মুরগির শর্মা

বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরেও টাকা পাঠানো যাবে

আপডেট সময় ০৯:১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০