ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্কারে ডাক পেলেন ঋত্বিক-আলিয়া

আকাশ বিনোদন ডেস্ক : 

বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র সংস্থা অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন ও অভিনেত্রী আলিয়া ভাট। সদস্য হলে আগামী অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কারে ভোটাধিকার পাবেন তারা।

উপমহাদেশ থেকে ঋত্বিক-আলিয়া ছাড়াও আরো কয়েকজন ডাক পেয়েছেন অস্কারে। তাদের মধ্যে রয়েছেন কাস্টিং ডিরেক্টর নন্দিনি শ্রীকান্ত ও টেস জোসেফ, কস্টিউম ডিজাইনার নীতা লুল্লা, ডকুমেন্টারি চিত্রনির্মাতা নিশথা জৈন ও অমিত মধেশিয়া, ভিজুয়াল ইফেক্টস সুপারভাইজর বিশাল আনন্দ ও সন্দীপ কমল এবং ফিল্ম স্কোর কম্পোজার নৈনিতা দেশাই।

সব মিলিয়ে এবার বিশ্বের ৮১৯ জন শিল্পীকে অ্যাকাডেমির সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে ৭৫ জন ইতোপূর্বে অস্কার মনোনীত হয়েছেন। আর ১৫ জন অস্কারজয়ী রয়েছেন এই তালিকায়।

দ্য অ্যাকাডেমি আরও জানিয়েছে, এবার আমন্ত্রিতদের মধ্যে ৪৯ শতাংশই আন্তর্জাতিক অঙ্গনের। আর তারা প্রতিনিধিত্ব করবেন মোট ৬৮টি দেশের। যারা সদস্যপদ গ্রহণ করবেন তারা সকলে ২০২১ সালের ২৫ এপ্রিল ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজ নিজ পছন্দের অঙ্গনে ভোটাধিকার পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অস্কারে ডাক পেলেন ঋত্বিক-আলিয়া

আপডেট সময় ০৪:৩৩:০১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০