ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়িতে করোনার হানা, মায়ের জন্য প্রার্থনার আহ্বান আমিরের

আকাশ বিনোদন ডেস্ক : 

করোনাভাইরাস হানা দিয়েছে বলিউড অভিনেতা আমির খানের বাড়িতে। সম্প্রতি তার বাড়ির কয়েকজন কর্মী করোনা পজেটিভ হয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। করোনা ধরা পড়ার পর কর্মীদের কোয়ারেন্টাইনে রাখা হয় এবং আমিরের পরিবারের সবার পরীক্ষা করা হয়। তবে তাদের সবারই করোনার ফল নেগেটিভ এসেছে।

এমন অবস্থায় মাকে নিয়ে চিন্তিত আমির। কারণ তার এখনো করোনা টেস্ট করা হয়নি। তাই মায়ের জন্য অনুরাগীদের প্রার্থনা করতে বলেছেন তিনি।

টুইটবার্তায় আমির বলেছেন, ‘আপনাদের সকলকে জানাচ্ছি আমার বাড়ির কয়েকজন কর্মীর দেহে করোনা ধরা পড়েছে। তাদের সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা যাতে সঙ্গে সঙ্গে শুরু হয় তার জন্য তৎপরভাবে কাজ করেছেন বিএমসির কর্মকর্তারা। তাদের খেয়াল রাখার জন্য এবং গোটা এলাকাকে স্টেরিলাইজ করার জন্য আমি বিএমসি কে ধন্যবাদ জানাই।’

আমির লিখছেন, ‘বাড়ির বাকিদেরও টেস্ট করা হয়েছে। কিন্তু ফলাফল নেগেটিভ এসেছে। এখন আমি আমার মাকে টেস্ট করাতে নিয়ে যাচ্ছি। মায়ের টেস্ট করানোটাই শুধু বাকি রয়েছে এখনও পর্যন্ত। তার রিপোর্টের ফলাফল যাতে নেগেটিভ আসে সেই জন্য প্রার্থনা করবেন আপনারা।’

বিএমসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলছেন, ‘তৎপরতা ও পেশাদারিত্বের সঙ্গে বিএমসি যেভাবে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। কোকিলাবেন হাসপাতালের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্য কর্মীদেরও ধন্যবাদ জানাই। করোনা পরীক্ষার সময় তারা যথেষ্ট যত্ন নিয়ে কাজ করেছেন। ঈশ্বর তাদের মঙ্গল করুন। অনেক ভালোবাসা।’

অভিনেতা আমির খান মুম্বাইয়ের বাড়িতে তার স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদ রাও এর সঙ্গে থাকেন। লকডাউনের সময় তাদের সঙ্গে এসে থাকছেন মেয়ে ইরা খানও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাড়িতে করোনার হানা, মায়ের জন্য প্রার্থনার আহ্বান আমিরের

আপডেট সময় ১১:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০