ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয় পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত

জাতিসংঘের পুরস্কার প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্মিলিত অর্জন

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশব্যাপী ই-মিউটেশন বাস্তবায়নের স্বীকৃতি স্বরূপ ভূমি মন্ত্রণালয় জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। একইসঙ্গে এ অ্যাওয়ার্ড প্রাপ্তিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার সম্মিলিত অর্জন বলে অবহিত করেন তিনি।

রোববার (০৭ জুন) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারীর নেতৃত্বে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভূমিমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা জানান।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমি মন্ত্রণালয় ভূমিসেবা ডিজিটাল সেবায় রূপান্তর সম্পন্ন করছে। ই-মিউটেশন এরই একটি গুরুত্বপূর্ণ অংশ। ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ প্রাপ্তি প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার সম্মিলিত অর্জন।

ই-নামজারিসহ অন্যান্য ভূমি সেবা অটোমেশন প্রত্যক্ষ তত্বাবধানের জন্য ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারীকে এবং সহযোগিতার জন্য ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ও সিস্টেম এনালিস্ট মো. দৌলতুজ্জামান খাঁনসহ সংশ্লিষ্ট সবাইকে ভূমিমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়াও জাতিসংঘের মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রাপ্তিতে ভূমি সংস্কার বোর্ড, আইসিটি বিভাগ, এটুআই, জনপ্রশাসন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাঠ পর্যায়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান সাইফুজ্জামান চৌধুরী।

উল্লেখ্য বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় ‘ই-মিউটেশন কার্যক্রমের জন্য ‘Developing Transparent and Accountable Public Institutions’ ক্যাটাগরিতে ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

জাতিসংঘের পুরস্কার প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্মিলিত অর্জন

আপডেট সময় ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০