ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫,৭৬৯ নতুন ২৭৪৩, মৃত্যু ৪২

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৮৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৪৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৯ জনে।

রোববার (০৭ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৩ হাজার ৯০৩ জন।

তিনি আরও জানান, দেশে ৫৫টি ল্যাব চালু আছে। তবে গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮৪২টি। আর আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৯৮৭টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪২ জনের মধ্যে পুরুষ ৩৫ জন, নারী সাত জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২৭ জন এবং চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে দুই জন, রাজশাহী বিভাগে দুই জন, ময়মনসিংহ বিভাগে এক জন, খুলনা বিভাগে দুই জন। বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিন জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে নয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাত জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাড়িতে মারা গেছেন ১২ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৬৭ জন। মোট আইসোলেশনে আছেন সাত হাজার ৩৯৯ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫,৭৬৯ নতুন ২৭৪৩, মৃত্যু ৪২

আপডেট সময় ০৩:১৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০