ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে সিএমএইচে আনা হচ্ছে

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে বান্দরবান থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। এসময় মন্ত্রীর বড় ছেলে ও মেয়ে তার সঙ্গে ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে মন্ত্রী ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার আগে বান্দরবান ফায়ারসার্ভিস এলাকার নিজ বাসা থেকে বেড়িয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দূরত্ব বজায় রেখে কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আকতারসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) সাদেক হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, শনিবার কক্সবাজারে ল্যাবের পরীক্ষায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের করোনা পজিটিভ শনাক্ত হয়। গত ৩ জুন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।

মন্ত্রীর ব্যক্তিগত একান্ত সহকারী, বডিগার্ড পুলিশ সদস্য এবং সার্বক্ষণিক মন্ত্রীর সেবায় নিয়োজিত কর্মচারী’সহ ৩ জনের নমুনাও সংগ্রহ করা হয়েছে। তাদের রিপোর্ট এখনও আসেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

বুয়েটে রিনিউয়েবল এনার্জি ফেস্ট থেকে ১২ দফা সুনির্দিষ্ট ঘোষণা প্রকাশ

করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে সিএমএইচে আনা হচ্ছে

আপডেট সময় ১২:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০