ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : প্রেস সচিব হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে : আলী রীয়াজ ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বন্দুক হামলা, নিহত ২ দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত গাইবান্ধায় যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ বিএনপির সমর্থকদের বিরুদ্ধে বিএনপি যদি ফেরাতে চায়, তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

নাসিমের অবস্থা ডিপ ক্রিটিক্যাল: ডা. কনক কান্তি

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দেশের প্রখ্যাত নিউরোলজিস্ট অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ।

তিনি বলেন, মোহাম্মদ নাসিম বহুদিন ধরেই ডায়াবেটিস রোগে ভুগছেন। ব্লাড প্রেশারও আছে। এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পর আবার ব্রেন স্ট্রোক করেছেন। সব মিলে তার অবস্থা সংকটাপন্নই।

শনিবার মেডিকেল বোর্ডের সভা শেষে এ কথা জানান দ্বীন মোহাম্মদ। মেডিকেল বোর্ডের অপর সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, মোহাম্মদ নাসিমের শারীরিক পরিস্থিতি ডিপ ক্রিটিক্যাল (গভীর সংকটাপন্ন)। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ সময় না গেলে কিছু বলা যাচ্ছে না।

প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার মোহাম্মদ নাসিমের চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এরই মধ্যে সেই বোর্ড মিটিং করে তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি ভেন্টিলেটরে অচেতন অবস্থায় রয়েছেন।

এর আগে শনিবার বিকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছিলেন, বোর্ড মিটিংয়ে মোহাম্মদ নাসিমকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে তিনি অচেতন অবস্থায় আছেন। তাকে আইসিইউতে ভেন্টিলেটরে রাখা হয়েছে।

বিপ্লব বড়ুয়া বলেন, অস্ত্রোপচারের পর চিকিৎসকরা মোহাম্মদ নাসিমকে প্রথমে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন। পরে তা বাড়ানো হয়। তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। তার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।

প্রধানমন্ত্রীর নির্দেশে ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে মোহাম্মদ নাসিমের চিকিৎসায়। বোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ ও অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ রয়েছেন।

সোমবার সকালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে রাতে তার করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। এর মধ্যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শুক্রবার সকালে ব্রেন স্ট্রোক করেন। পরে তার অস্ত্রোপচার করা হয়।

এর আগে ওয়ান ইলেভেনের সময় কারাবন্দি অবস্থায় স্ট্রোক করেছিলেন নাসিম। এবার দ্বিতীয়বার স্ট্রোক করলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

নাসিমের অবস্থা ডিপ ক্রিটিক্যাল: ডা. কনক কান্তি

আপডেট সময় ১২:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০