ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশেদুল চিশতীর আরও এক মামলায় জামিন স্থগিত চেয়েছে দুদক

আকাশ জাতীয় ডেস্ক: 

আরও এক মামলায় ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর জামিনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ জুন) বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদারের ভার্চ্যুয়াল আদালতে এ বিষয়ে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে আবেদনটি।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি জানান, রাশেদুল হক ৫ মামলায় অধস্তন আদালত থেকে জামিন পেয়েছেন। এর বিরুদ্ধে দুদকের আবেদনের পর এক মামলায় হাইকোর্ট তার জামিন নিয়মিত আদালত খোলা পর্যন্ত স্থগিত করেছেন। তিন মামলায় তার জামিন বহাল রেখেছেন। বাকি এক মামলায় বুধবার জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

তিনি আরও জানান, আজকের মনিলন্ডারিং মামলাটি টাঙ্গাইলে ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর করে দুদক। এই মামলায় ২৭ মে তাকে জামিন দেন টাঙ্গাইলের আদালত। তার বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশেদুল চিশতীর আরও এক মামলায় জামিন স্থগিত চেয়েছে দুদক

আপডেট সময় ০১:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০