ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোয় শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়: নেপথ্যে অস্ত্র ব্যবসা শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী জনগণের ঐক্য ভাঙার সুযোগ আর কোনো অপশক্তিকে দেওয়া হবে না: রিজভী শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ ইউজিসির ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল

ধেয়ে আসছে আম্পান: মঙ্গলবার থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক: 

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ বাংলাদেশের দিকে ধেয়ে আসায় উপকূলের জেলাসমূহের নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মঙ্গলবার (১৯ মে) বিকেল থেকেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসার কারণে সাগর প্রবল বিক্ষুব্ধ হয়ে ওঠায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

সোমবার (১৮ মে) অনলাইন ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, সম্মানিত প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম। ‘আপনারা জানেন, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। উপকূলের নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা, আপনারা মঙ্গলবার বিকেল থেকেই আশ্রয়কেন্দ্রে চলে যাবেন।’

ইতোমধ্যে উপকূলবর্তী সব জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আমার কথা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের (কোভিড-১৯) মহামারির মধ্যে এই ঘূর্ণিঝড়ের আশ্রয় নেওয়ার বিষয় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।

আরও পড়ুন>>>দিক পাল্টাচ্ছে আম্পান, আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে

তিনি বলেন, আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। গর্ভবর্তী নারী, নারী, প্রতিবন্ধী ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয়কেন্দ্রে যাবে। এরপর অন্যরা। আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের জন্য খাদ্য সরবরাহের ব্যবস্থা আমরা করেছি।

‘পাঁচ হাজার আশ্রয়কেন্দ্রে আমরা ২১ লাখের মতো মানুষকে রাখার পাশাপাশি এলাকার সব শিক্ষা-প্রতিষ্ঠান মিলিয়ে ঘূর্ণি দুর্গত মানুষদের আমরা নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করে রাখতে পারবো ইনশাল্লাহ।’

প্রতিমন্ত্রী জানান, আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি মঙ্গলবার শেষরাত থেকে বুধবার (২০ মে) সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি

ধেয়ে আসছে আম্পান: মঙ্গলবার থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান

আপডেট সময় ০৭:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০