ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

আইসিইউতে পুড়ে মরলেন ৫ করোনা রোগী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার একটি হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ করোনা রোগী পুড়ে মারা গেছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে পিটার্সবাগের সেন্ট জর্জ হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, আইসিইউর ভেন্টিলেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

কর্তৃপক্ষ বলছে, আগুনের সূত্রপাত হওয়ার পর হাসপাতালটি থেকে ১৫০ জন করোনা রোগীকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে এতে কতজন আহত হয়েছেন তা এখনও পরিষ্কার নয়।

মৃতদের সবাই আইসিইউতে ভেন্টিলেটরে ছিলেন। সেন্ট পিটার্সবার্গের এমারজেন্সি বিভাগের একটি সূত্র রুশ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছে, ভেন্টিলেটরগুলো সর্বোচ্চ সীমার মধ্যে থেকে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত চাপের কারণে ভেন্টিলেটরে আগুন ধরেছে। এটাই ছিল কারণ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আইসিইউতে পুড়ে মরলেন ৫ করোনা রোগী

আপডেট সময় ০৩:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০