ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দলমত না দেখে সঠিক তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক: 

দলমত না দেখে সঠিক তালিকা তৈরি করে প্রকৃত অসহায় মানুষের কাছে ত্রাণসহ সরকারের সহযোগিতা পৌঁছে দিতে জনপ্রতিনিধি, দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কে কোন দল করে সেটা নয়- যারাই অসুবিধায় আছে, অসহায় অবস্থায় আছে, তাদের সহযোগিতা করতে হবে।

জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কে ভোট দিলো, কে দিল না, তা নয়, জনগণকে জনগণ হিসেবে দেখবেন। সেভাবে সঠিক তালিকা করবেন। প্রকৃত অসহায় মানুষগুলো যেন তালিকাভুক্ত হয়, তারা যেন সহযোগিতা পায়।

‘আমাকে ভোট দেয়, সেটা নয়। যাদের সত্যিকারের প্রয়োজন, সাধারণ মানুষ, তাদের তালিকা করুন।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে। অসহায় কোনো মানুষ যেন বাদ না যায়। দলমত নির্বিশেষ তালিকা করবেন। মানুষকে মানুষ হিসেবে দেখবেন। সঠিক তালিকা করবেন।

স্থানীয়দের সহযোগিতা নিয়ে স্বচ্ছতার সঙ্গে তালিকা তৈরি ও সহযোগিতা করতে প্রশাসনের কর্মকর্তাদেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দলমত না দেখে সঠিক তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১২:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০