ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

সপ্তাহের মধ্যেই করোনা চিকিৎসা শুরু হবে বসুন্ধরা হাসপাতালে

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) করোনা ভাইরাস চিকিৎসায় অস্থায়ীভাবে নির্মাণাধীন হাসপাতালের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে অর্থাৎ ২০ তারিখের পরে ওই হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও আইসিসিবি কর্তৃপক্ষের সমন্বয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে সংস্থাপনের কাজ। সব মালামাল চলে এসেছে। শ্রমিকরাও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। হাসপাতালে নার্স ও ডাক্তারদের বসার জন্য চেম্বারের মতো ছোট ছোট অস্থায়ী কক্ষ তৈরির কাজ চলছে। প্রস্তুত করা হচ্ছে রোগীর বিছানা, অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার প্রধান পরিচালন কর্মকর্তা এমএম জসীম উদ্দিন বলেন, যা যা দরকার সব মালামাল এসেছে। বর্তমানে সংস্থাপনের কাজ চলছে। দ্রুতগতিতে এগোচ্ছে সংস্থাপনের কাজ। আগামী ২০ এপ্রিল হাসপাতাল শুরু হবে বলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বলেছেন। অথাৎ ২০ তারিখের দিকে রোগী সেবা কার্যক্রম শুরু হতে পারে।

তিনি বলেন, আইসিসিবি’র প্রকৌশল বিভাগও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ট্রেড সেন্টারটিতে হাসপাতালের জন্য যেসব কাজ করা দরকার, তার ৬০ থেকে ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে।

দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগী বাড়তে থাকায় সম্প্রতি সরকারকে আইসিসিবিতে পাঁচ হাজার শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

আইসিসিবিতে দ্রুতগতিতে চলছে সংস্থাপনের কাজ, জিএম মুজিবুরপ্রধানমন্ত্রীর সম্মতির ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল পরির্দশন করে পরবর্তীতে এটাকে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন স্থাপনের উদ্যোগ নেয়।

প্রাথমিকভাবে এখানে দুই হাজার ৭১ শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরি করার জন্য কাজ শুরু করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে প্রয়োজন দেখা দিলে এটিকে পাঁচ হাজার শয্যায় রূপান্তর করা যাবে। এ কার্যক্রম শুরু হয়ে গেলে বাংলাদেশে এটিই হবে কোভিড-১৯ রোগীদের জন্য বৃহত্তম সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা এর আগে সাংবাদিকদের বলেন, এক্সপো ট্রেড সেন্টার এবং আরও তিনটি কনভেনশন হলে মোট দুই হাজার আইসোলেশন বেড স্থাপন করা হবে। ৪৬ হাজার স্কয়ার ফুটের কনভেনশন হলটিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন সাপেক্ষে ৭১টি আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেড স্থাপন করা হবে। আশা করছি, ১৫ দিনের মধ্যে এখানে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করতে পারব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

সপ্তাহের মধ্যেই করোনা চিকিৎসা শুরু হবে বসুন্ধরা হাসপাতালে

আপডেট সময় ০৮:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০