ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: মন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ পেলেন জাবেদ পাটোয়ারী

আকাশ জাতীয় ডেস্ক: 

পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৩ এপ্রিল) তাকে তিনবছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাবেদ পাটোয়ারী সৌদি রাষ্ট্রদূত গোলাম মসীহের স্থলাভিষিক্ত হবেন। চলতি মাসেই তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদও শেষ হবে।

নতুন রাষ্ট্রদূতের আদেশে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।

এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

সোমবারই (১৩ এপ্রিল) বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হচ্ছে। গত ৮ এপ্রিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদকে পুলিশের আইজিপি নিয়োগ করা হয়।

এর আগে ২০১৮ সালের ২৫ জানুয়ারি আইজিপি নিয়োগ পেয়েছিলেন জাবেদ পাটোয়ারী। পরে তাকে সিনিয়র সচিবের পদমর্যাদাও দেয় সরকার।

জাবেদ পাটোয়ারী কর্মজীবনে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদরদপ্তর, সিআইডি ছাড়াও রাজশাহী ও খুলনার পুলিশ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।

চাঁদপুরে জন্ম নেওয়া জাবেদ পাটোয়ারী পুলিশ ট্রেনিং সেন্টার ও পুলিশ স্টাফ কলেজের কমান্ড্যান্ট ও পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ পেলেন জাবেদ পাটোয়ারী

আপডেট সময় ০৯:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০