ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

সংকটে কোনো রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই বড় রাজনীতি: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

চলমান করোনা ভাইরাস সংকটের মুহূর্তে দলীয় রাজনীতির পরিবর্তে মানুষকে বাঁচানোই বড় রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘দেশের চলমান এ সংকটে দলীয় কোনো রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই হচ্ছে বড় রাজনীতি। ত্রাণ বিতরণের নামে কোনো অনিয়ম সহ্য করা হবে না।’

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তার সরকারি বাসভবনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ত্রাণ বিতরণের নামে কোনো রকম অনিয়ম সহ্য করা হবে না। এ দুর্যোগের মুহূর্তে অসহায় মানুষের ত্রাণসামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করে চলেছে একটি গণবিরোধী চক্র। ত্রাণের নামে এদের কোনো ধরনের লুটপাট সহ্য করা হবে না।’

তিনি বলেন, ‘বিভেদের রাজনীতি পরিহার করে জাতীয় এ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সব মানুষকে ঘরে থেকেই অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের মোকাবিলা করতে হবে। সবাইকে জনসমাবেশ এড়িয়ে চলতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলা নববর্ষের প্রাক্কালে দেশের সব রাজনৈতিক, পেশাজীবী, শ্রমজীবীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতাদের প্রধানমন্ত্রীর উদ্যোগে সামিল হতে হবে। আপনার সাহায্যের জন্য শেখ হাসিনাকে সাহায্য করুন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

সংকটে কোনো রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই বড় রাজনীতি: কাদের

আপডেট সময় ০৬:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০