ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

ঘরে নামাজ পড়ুন, সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন আজহারী

আকাশ জাতীয় ডেস্ক: 

সময়ের আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী করোনার সংক্রমণ প্রতিরোধ মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে নামাজ পড়তে সরকার নির্দেশকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানান আজহারী।

গত মঙ্গলবার (৭এপ্রিল) আজহারীর ভেরিফায়েড পেজে দেওয়া ওই স্ট্যাটাসটি তিনি বলেন, দেরি করে হলেও, একাধিক বৈঠক শেষে, সাধারণ মুসল্লিদের মসজিদে না যাওয়ার ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের শক্ত সিদ্ধান্ত এসেছে। এবার অন্তত সবাই ঘরে সালাত আদায় করুন। আরও আগে থেকেই যদি এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারতাম, তাহলে হয় তো করোনা সংক্রমণ আরও কমানো যেত। তারপরও ধন্যবাদ জানাতে চাই এই সিদ্ধান্তের জন্য।’

আজহারী বলেন, আল্লাহ তায়ালা তার দ্বীনে কোনো কাঠিন্যতা রাখেননি। এটি একটি সহজ, সাবলীল ও পরিবেশ বান্ধব ধর্ম। এজন্যই ইসলাম কালজয়ী। যুগ, সময় এবং কাল ছাপিয়ে এতটা অনন্য উচ্চতায় এজন্যই ইসলামের অবস্থান যে, এটি যে কোনো যুগ বা সময়ের সঙ্গে সহজেই খাপ খেতে পারে। ইসলাম ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য হল যে, এর বিধান পালন করা সহজ এবং সুবিধাজনক। এ ধর্মের কোনো বিধান কখনও সমস্যা তৈরি করে না বরং সমস্যার যুগোপযোগী সমাধান করে। আর এ সমাধান উপস্থাপন করার দায়িত্ব সম্মানিত আলেম ওলামাগণের।
তিনি বলেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত সমাধান সময় মতো উপস্থাপন করতে যদি আলেম ওলামাগণ ব্যর্থ হন, তাহলে আলেম ওলামাগণ ধীরে ধীরে সমাজের জন্য অপ্রাসংগিক হয়ে পড়বেন এবং সাধারণ ধর্মপ্রাণ লোকজনও আলেম ওলামাদের থেকে আস্থা হারিয়ে ফেলবে। সে ক্ষেত্রে ইসলামের কোনো দায়ভার নেই দায়ভার আমাদের। কুরআন বলছে: ‘‘আর তিনি ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি”। [সুরা হজ্জ, আয়াত: ৭৮] “তিনি তোমাদের জন্য সহজ করতে চান জটিল করতে চান না”। [সুরা বাকারাহ, আয়াত: ১৮৫]

আজহারী বলেন, আসুন সহজভাবে ইসলামকে উপস্থাপন করি। সুদূরপ্রসারী চিন্তায় ও দূরদৃষ্টি ভাবনায় কুরআন ও সুন্নাহ থেকে রহমের বাণী তালাশ করি। মসজিদে জামায়াত আপাতত বন্ধ হলেও, আল্লাহ তায়ালা প্রতিটি ঘরকেই এখন মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ!! তাই, এখনই সময় আত্নোপলব্ধির, রবের দিকে ফিরে আসার এবং প্রভুর দুয়ারে হাজিরা দেবার। পরিবারের সবাইকে নিয়ে বাসায় জামায়াতে সালাত আদায় করুন। সমাজ বদলে যাবে ইন শা আল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

ঘরে নামাজ পড়ুন, সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন আজহারী

আপডেট সময় ১২:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০