ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

করোনা চিকিৎসায় অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন মাশরাফি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্তদের পাশে দাঁড়িযেছেন জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

নিজ এলাকায় নড়াইলে করোনা রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন তিনি।

নিজের স্বেচ্ছাসেবী সংস্থা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ করেছেন তিনি। রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করবে এ অ্যাম্বুলেন্স।

শনিবার সে কথা জানিয়ে মাশরাফি গণমাধ্যমকে বলেন, নড়াইল ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার করোনা রোগী বহনের জন্য একটি অ্যাম্বুলেন্স দেয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সে দুজন চিকিৎসক নিয়োজিত থাকবেন এবং অ্যাম্বুলেন্সটি ভ্রাম্যমাণ হাসাপাতালের মতো কাজ করবে।

মাশরাফি আরও বলেন, করোনা চিকিৎসায় হাসপাতালে বাড়তি দুজন চিকিৎসকও নিয়োগ দেয়া হচ্ছে। এ ছাড়া অস্থায়ী হাসপাতালে করোনা রোগীদের জন্য খাবারসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রদান করার নিশ্চয়তাও দেয়া হবে।

এর আগে নিজ নির্বাচনী এলাকার ১২০০ অসহায় মানুষকে নিয়মিত খাবার প্রদান শুরু করেছেন মাশরাফি। এ ছাড়া মেডিকেল অফিসারদের জন্য ৫০০ পিপিইও সরবরাহ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ব্রাজিলে লুলার জয়ে লাতিন আমেরিকায় ট্রাম্পের কৌশলে বড় ধাক্কা

করোনা চিকিৎসায় অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন মাশরাফি

আপডেট সময় ০৪:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০