ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’ ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার, পুলিশ বলছে- মাকে ধর্ষণের প্রতিশোধ নিতে হত্যা নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, পথেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

করোনা (কোভিড-১৯) : প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা ঘোষণা রবিবার

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণা করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও কেন্দ্রগুলো প্রেস কনফারেন্সটি সরাসরি সম্প্রচার করবে।

এর আগে গত মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের আটটি বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলা প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধিসহ মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

সেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিন্দু পরিমাণ অনিয়ম সহ্য করা হবে না। সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো অভিযোগ বা কোনো অনিয়ম যদি পাই, সে যেই হোক না কেন, তাকে রেহাই দেব না। মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে অর্থশালী-সম্পদশালী হয়ে যাবেন এমন অপচেষ্টা ভুলেও কেউ করবেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী

করোনা (কোভিড-১৯) : প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা ঘোষণা রবিবার

আপডেট সময় ০৪:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০