ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

ফুলবাড়ীতে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ সভাপতি আটক

অাকাশ জাতীয় ডেস্ক: 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বুলবুল আহম্মেদ (৩০) ও তার সহযোগী আশরাফুল হককে (৩৯) আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ টিম।

রোববার সকাল সাড়ে ৭টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জোতিন্দ্র নারায়ণ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

বুলবুল আহম্মেদ আজোয়াটারী গ্রামের মনির উদ্দিনের ছেলে। তিনি কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তার সহযোগী একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন জানান, বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গত ২৩ জুলাই বর্ধিত সভা ডেকে কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। বুলবুল আহম্মেদের বিরুদ্ধে এর আগেও মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রাম জেলা মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

হত্যার হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা

ফুলবাড়ীতে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ সভাপতি আটক

আপডেট সময় ১০:০১:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮