ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

মিত্রদের রক্ষা করার অঙ্গীকার করলেন পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মিত্র দেশগুলোর সুরক্ষায় যা করা দরকার তিনি তাই করবেন।

রাশিয়ার সামরিক বাহিনীর মহড়াগুলো একইসঙ্গে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক। তিনি রুশ সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রাশিয়া, চীন ও মঙ্গোলিয়ার অংশগ্রহণে যৌথ সামরিক মহড়া পরিদর্শনের সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন এসব অঙ্গীকার করেন।

তিনি বলেন, রুশ সামরিক বাহিনীকে আরও অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করা হবে। এসব সরঞ্জাম রাশিয়া ও মিত্রদেরকে রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখবে। পুতিন বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা আমাদের দায়িত্ব।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, স্নায়ুযুদ্ধ অবসানের পর এটাই সবচেয়ে বড় মহড়া চালাচ্ছে রাশিয়া। এতে রাশিয়ার তিন লাখ সেনার পাশাপাশি চীনের সেনা রয়েছে সাড়ে তিন হাজার।

গত মঙ্গলবার মহড়া শুরু হয়েছে এবং আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। রাশিয়ার পাঁচটি অঞ্চলে এ মহড়া চলছে। এতে অংশ নিচ্ছে রাশিয়ার হাজার হাজার ট্যাংক, কম্ব্যাট হেলিকপ্টার, জঙ্গিবিমান, যুদ্ধজাহাজ ও সাবমেরিন।

Tag :
আপলোডকারীর তথ্য

তাহসিফ সাউরি রহস্য: উদ্ধার মোটরসাইকেল, পুলিশ হেফাজতে বন্ধু

মিত্রদের রক্ষা করার অঙ্গীকার করলেন পুতিন

আপডেট সময় ০১:৪৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮