ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ

ব্রিটিশ এমপিকে রক্ষাকারী বীর মারা গেছেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গত বছরের ১৬ জুন যুক্তরাজ্যের লেবার পার্টির জনপ্রিয় এমপি জো কক্সের ওপর হামলা চালায় ৫২ বছর বয়সী উগ্রপন্থী শ্বেতাঙ্গ টমি মেয়ার। নাৎসি আদর্শে অনুপ্রাণিত ঐ হামলাকারীর কবল থেকে এক বছর আগে একজন ব্রিটিশ এমপিকে রক্ষার চেষ্টা চালানো বার্নার্ড কার্টার- কেনি সোমবার সকালে মারা গেছেন। সাহসিকতার জন্য তাকে পুরস্কার প্রদান করা হয়।

টমি প্রথমে ছুরি দিয়ে ওই নারী এমপিকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর ‘ব্রিটেন ফার্স্ট’ বলে চিৎকার করে তার মাথায় গুলি করে। এ সময় কেনি এমপি কক্সকে রক্ষায় এগিয়ে এলে শ্বেতাঙ্গ উগ্রপন্থী তার পেটেও ছুরি ঢুকিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ তথ্য জানিয়েছে এএফপি।

কেনির ছেলে সোমবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ছিলেন একজন পেনশন ভোগী। বীরোচিত ভূমিকার জন্য চলতি বছরের জুন মাসে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কেনিকে জর্জ মেডেল প্রদান করেন। কক্সকে হত্যা ও কেনিকে আহত করার অপরাধে টমি বর্তমানে ‘যাবজ্জীবন কারাদন্ডের সাজা ভোগ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

ব্রিটিশ এমপিকে রক্ষাকারী বীর মারা গেছেন

আপডেট সময় ০৭:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭