ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

মধ্যাহ্ন ভোজে কী খেলেন ট্রাম্প-কিম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের আপ্যায়নে ছিল পূর্ব ও পশ্চিমের স্বাদ। খাবারের তালিকায় ছিল গরুর পাঁজরের মাংসের সঙ্গে টক-মিষ্টি শূকরের মাংস।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দুই নেতার শীর্ষ বৈঠকের পর দুপুরের খাবারে প্রাচ্য ও প্রতীচ্যের মেলবন্ধনের অপূর্ব নজির পাওয়া গেছে।

হোয়াইট হাউসের প্রকাশ করা খাবারের তালিকায় দেখা গেছে, চিংড়ির ককটেল ও অ্যাভোকেডো সালাদ দিয়ে দুই নেতার ভোজনপর্ব শুরু হয়। সঙ্গে ছিল মধুর ছটা দেয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার কাঁচা আমের সালাদ ও তাজা অক্টোপাস। ছিল স্টাফ করা শসার কোরীয় ডিস- ওইজেন।

মধ্যাহ্ন ভোজের মূল পর্বে ছিল ভাজা ব্রোকলি ও আলুর দোপিনোর সঙ্গে পরিবেশিত চর্বির আঁচে রান্না গরুর পাঁজরের মাংস। টক-মিষ্টি মচমচে শূকরের মাংস, ফ্রাইড রাইস, জো চিলি সসের সঙ্গে আরও ছিল লালচে এশীয় শাকসব্জি দিয়ে অল্প আঁচে রান্না কড মাছের কোরিয়ান পদ দায়েগু জরিম।

ট্রাম্প-কিম এবং তাদের প্রতিনিধিদের জন্য শেষ পর্বের মিষ্টান্নে ছিল কালো চকোলেটের টার্টলেট গানাচে, হাগেন-দাজস ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে চেরি কুলিস ও ক্রিমমাখানো পেস্ট্রি ট্রপিজিয়েনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

মধ্যাহ্ন ভোজে কী খেলেন ট্রাম্প-কিম

আপডেট সময় ১২:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮