ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

নোবেল পুরস্কারের অর্থ দিয়ে কিমের হোটেল বিল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সিঙ্গাপুরে শীর্ষ বৈঠকের সময় কিম জং উনের হোটেল বিল দেয়া উত্তর কোরিয়ার জন্য কঠিন হতে পারে এমন খবরের পর সাহায্যের প্রস্তাব দিয়েছে পারমাণবিক অস্ত্রবিরোধী একটি সংস্থা। প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সিঙ্গাপুরে ঐতিহাসিক শীর্ষ বৈঠক হওয়ার কথা এ মাসের ১২ তারিখে।

পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে প্রচারণার জন্য নোবেল বিজয়ী বেসরকারি সংস্থা আইসিএএন প্রস্তাব দিয়েছে যে, বৈঠকের জন্য সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার যে খরচ হবে, তা তারা দিয়ে দেবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের হোটেলের বিলও শোধ করে দেয়ার প্রস্তাব দিয়েছে আইসিএএন।

সিঙ্গাপুরে কিম জং উন এবং তার প্রতিনিধিদলের খরচ বহন করা উত্তর কোরিয়ার জন্য কষ্টকর হতে পারে, সংবাদমাধ্যমে এমন খবর বেরোনোর পর সাহায্যের এই প্রস্তাব দেয়া হয়েছে।

আইসিএএনের কর্মকর্তা আকিরা কাওয়াসাকি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, নোবেল পুরস্কারের সঙ্গে কিছু নগদ অর্থ আমরা পেয়েছিলাম, তা দিয়ে এই শীর্ষ বৈঠকের খরচ বহন করতে প্রস্তুত। কোরীয় উপদ্বীপের শান্তির জন্য, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের জন্য এই আমরা এটা করতে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

নোবেল পুরস্কারের অর্থ দিয়ে কিমের হোটেল বিল

আপডেট সময় ০৬:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮