ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দখলদার ইসরাইলের পক্ষ নিল যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে(ইউএনএসসি) ফিলিস্তিনি বেসামরিক জনগণের জন্য আন্তর্জাতিক সুরক্ষার প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি করেছে উপসাগরীয় দেশ কুয়েত।

এতে কুয়েতের প্রতিনিধি বলেন, কেনো একটি দখলদার বাহিনী নিয়মবহির্ভূত সুবিধা পাবে? ফিলিস্তিনিরা কেনো অব্যাহত নির্যাতন সহ্য করে যাবে। কেনো আন্তর্জাতিক সম্প্রদায় এ নিপীড়নের বিরুদ্ধে কিছু করতে ব্যর্থ হচ্ছে? কেনো সেখানে এত জীবন ক্ষয় ও রক্তপাত ঘটছে?

প্রস্তাবে ফিলিস্তিনি নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরাইলি সেনাবাহিনীর অতিরিক্ত, বৈষম্যমূলক ও নির্বিচার বলপ্রয়োগের অভিযোগ করা হয়েছে। কুয়েত এ বৈষম্যমূলক নিপীড়নের অবসান ঘটিয়ে ফিলিস্তিনের সাধারণ মানুষের সুরক্ষা দাবি করেছে।

এদিকে ইসরাইলের স্পষ্টভাষী সমর্থক জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এক ভাষণে এই প্রস্তাবের সমালোচনা করে এটাকে একপাক্ষিক স্থূল দৃষ্টিভঙ্গি বলে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা এই প্রস্তাবে ভেটো দিয়েছে। পক্ষে ১০টি ভোট পড়েছে, বিরত ছিল চার দেশ।

গত মাস দুয়েক ধরে চলা ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার বিক্ষোভে এ পর্যন্ত ১২৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজারে হাজার।

গাজা উপত্যকায় ইসরাইলি হত্যকাণ্ডের সবসময় সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দখলদার ইসরাইলের পক্ষ নিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮