ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

হিমছড়ির ঢাল থেকে দুই ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ ইউনিয়নের ঈদগড়-বাইসারি সড়কের হিমছড়ির ঢালে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে মরদেহগুলো উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় কেউ জানাতে পারেনি।

স্থানীয়রা জানান, ভোরে স্থানীয় লোকজন দুইজনের ছিন্নভিন্ন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার। দৈনিক আকাশকে তিনি জানান, সকালে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে এসেছে। এছাড়া সেখানে একটি অস্ত্রও পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি আরও জানান, রাতের কোনো এক সময় তাদের হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রিয়াদ ও দাম্মামে হামলার জেরে বাতিল ১৪১টি ফ্লাইট, ভোগান্তিতে প্রায় ২২ হাজার প্রবাসী যাত্রী

হিমছড়ির ঢাল থেকে দুই ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮