ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কা দলে নেই ডিকওয়েলা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী ৬ মার্চ কলম্বোতে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা-ভারত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই দল থেকে বাদ পড়েছেন নিরোশান ডিকওয়েলা।

অ্যাঞ্জেলো ম্যাথুজ না থাকায় দলটির অধিনায়ক করা হয়েছে দিনেশ চান্দিমালকে। সহ-অধিনায়ক করা হয়েছে সুরঙ্গা লাকমলকে। নিরোশান ডিকওয়েলা না থাকায় এই সিরিজে উইকেটরক্ষকের ভূমিকা পালন করতে দেখা যেতে পারে কুসল পেরেরাকে।

সিরিজটি ৬ মার্চ শুরু হয়ে শেষ হবে ১৮ মার্চ। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে দুইবার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলে এক ও দুই নম্বর অবস্থানে থাকা দল দুইটি ফাইনালে খেলবে।

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কা স্কোয়াড:

দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, দাসুন শানাকা, কুসল জেনিথ পেরেরা, থিসারা পেরেরা, জীভন মেন্ডিস, সুরঙ্গা লাকমল (সহ-অধিনায়ক), ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, নুয়ান প্রদ্বীপ, দুশমান্থ চামিরা, ধনঞ্জয়া ডি সিলভা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কা দলে নেই ডিকওয়েলা

আপডেট সময় ১০:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮