ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

লন্ডনে বাংলাদেশি হত্যায় এক ব্রিটিশের ৪৩ বছর সাজা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর লন্ডনে মুসল্লিদের ভিড়ে গাড়িতে উঠিয়ে বাংলাদেশিকে হত্যায় ড্যারেন ওসবোর্ন (৪৮) নামে এক ব্রিটিশ নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার উলউইচ ক্রাউন কোর্টে এই সাজা ঘোষণা করা হয়।

যুক্তরাজ্যের কার্ডিফের ওই বাসিন্দাকে ন্যূনতম ৪৩ বছর কারাগারে কাটাতে হবে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিবিসির।

২০১৭ সালের ১৯ জুন উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় একটি মসজিদের সামনে দাঁড়ানো কয়েকজন মানুষের ওপর গাড়ি চালিয়ে হামলা চালায় ওসবর্ন। হামলায় ৫১ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মকররম আলী নিহত হন। এ ঘটনায় আহত হয় আরও ৯ জন।

সেই সময়ের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, অসবর্ন হত্যাকাণ্ডের সময় মুসলিমবিদ্বেষী ঘৃণাসূচক মন্তব্য ছুড়েছিলেন। হামলার পর ‘আমি সব মুসলিমকে হত্যা করতে চাই’ বলে চিৎকার দিয়েছিলেন তিনি।

হামলায় নিহত মকররম আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সরুয়ালায়। মকররমের পরিবার দীর্ঘদিন থেকে বসবাস করছিলেন লন্ডনে। ১২ বছর বয়সে তিনি পাড়ি জমান লন্ডনে। একটানা প্রবাসজীবন কাটিয়ে বিশ্বনাথের দৌলতপুরে বিয়ে করেন তিনি। কয়েক বছর পর স্ত্রীকেও লন্ডনে নিয়ে যান। সেখানে জন্ম হয় চার মেয়ে ও দুই ছেলের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রায় ঘোষণার সময় অসবর্নকে নির্লিপ্ত দেখা যায়। পুলিশি হেফাজতে আদালত ছাড়ার সময় তিনি মন্তব্য করেন, ‘ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, ধন্যবাদ’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

লন্ডনে বাংলাদেশি হত্যায় এক ব্রিটিশের ৪৩ বছর সাজা

আপডেট সময় ০৯:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮