ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

ব্রাজিলে ইয়েলো ফিভারে ৫৩ জনের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রাজিলে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ‘ইয়েলো ফিভার’ বা পীতজ্বর। এই জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫৩ জনের। এখন পর্যন্ত ১৩০ জন ইয়েলো ফিভারে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্যবিভাগ।

তবে শহরাঞ্চলে এখন পর্যন্ত কোনো রোগী শনাক্ত করা হয়নি দাবি করে বলা হয়, আক্রান্তদের প্রায় সবাই প্রত্যন্ত অঞ্চলের নাগরিক। এরই মধ্যে রোগের প্রকোপ কমাতে দুই কোটি ব্রাজিলিয়ানকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে বলেও জানানো হয়। পাশাপাশি পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

উল্লেখ্য, ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে রিও ডি জেনেরিওতে শুরু হবে কার্নিভাল। চলবে ১৪ তারিখ পর্যন্ত। আসন্ন রিও কার্নিভালে বিদেশি অতিথিদের আতঙ্ক দূর করতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা সহ বেশ কটি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে রিও শহর কর্তৃপক্ষ। রিওর স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে ঝর্ণা ও বনের আশে পাশে ভ্রমণ করতে সতর্কবার্তা দেয়া হয়েছে অতিথিদের।

Tag :
আপলোডকারীর তথ্য

ব্রাজিলে ইয়েলো ফিভারে ৫৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৮:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮