ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

বগুড়ায় ট্রাকচাপায় ২ পথচারী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়া শহরতলির চারমাথা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।এ ঘটনায় অপর দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে।

শুক্রবার বিকাল ৩টার দিকে শহরতলির চারমাথা এলাকায় বাসের জন্য অপেক্ষারত যাত্রীদের ওপর ঢাকাগামী মালবাহী ট্রাক তুলে দিলে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ কাঠের গুলবাহী ট্রাক জব্দ করেছেন।

নিহতদের একজন হলেন,মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার শুকুরদিয়া পাটুরিয়ার মহিদুল ইসলামের ছেলে আবদুল জলিল (১৪)।অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন,মহিদুল ইসলাম ও নীলফামারীর জলঢাকা উপজেলার চন্দনপার্ক এলাকার জগদ্বিশ চন্দ্রের ছেলে সুভাষ চন্দ্র (২৫)।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন ও ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশুতোষ মিত্র জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে কয়েকজন যাত্রী বাসের জন্য শহরতলির চারমাথা এলাকায় মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় রংপুর ছেড়ে আসা ঢাকাগামী কাঠের গুলবোঝাই একটি ট্রাকের (বগুড়া-ড-১১-১৮৯৩) চালক নিয়ন্ত্রণ হারায়। তখন ট্রাকটি দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কিশোর আবদুল জলিল ও অজ্ঞাত (২৭) একজন মারা যান। আহত হন জলিলের বাবা মহিদুল ও সুভাষ। আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সুভাষের অবস্থা আশংকাজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

বগুড়ায় ট্রাকচাপায় ২ পথচারী নিহত

আপডেট সময় ১২:৫৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮