ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

গান্ধী বানান ভুল লিখলেন নেতানিয়াহু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

‘গান্ধী’ বানান ভুল লিখলেন নেতানিয়াহু। মহাত্মা গান্ধীর ‘সবরমতি আশ্রমে’ গিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার সেখানে গিয়ে বড় ভুল করলেন তিনি।

গান্ধীর আশ্রমের বইয়ে ‘গান্ধী’ বানানই ভুল লেখেন নেতানিয়াহু। খবর দ্য ইকোনোমিক টাইমসের। খবরে বলা হয়, নেতানিয়াহু প্রথম প্রধানমন্ত্রী যিনি ১৫ বছরের মধ্যে ভারত সফরে এসেছেন।

বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক রোডশোতে যাওয়ার আগে তিনি স্ত্রীকে নিয়ে গান্ধীর আশ্রমে যান। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আশ্রমের পর্যটক বইয়ে চার লাইনের একটি বার্তা লেখেন নেতানিয়াহু।

ওই বইয়ে নেতানিয়াহু লেখেন, ‘মানবতার আদর্শে অনুপ্রাণিত মহাত্মা গান্ধীর হৃদয়ে আসতে পেরে অনুপ্রেরণা পাচ্ছি।’ ইংরেজি লেখা এ বাক্যে দুটি ভুল। তিনি ‘Gandhi’কে লিখেছেন ‘Ghandi’, আর ‘Inspiration’ বানান লিখেছেন ‘Inspiriation’।

এর আগে, ইসরাইলের প্রধানমন্ত্রী ও তার স্ত্রী আশ্রম চত্বরে প্রায় ২০ মিনিট সময় কাটিয়েছিলেন। তারা মহাত্মা গান্ধীর বাড়ি ‘হৃদয় কুঞ্জ’ পরিদর্শন করেছিলেন। স্বাধীনতা সংগ্রামের সময় আত্মবিশ্বাসের জন্য ভারতের স্বার্থপরতার প্রতীক হিসেবে ব্যবহৃত ‘চরখা’তেও হাত রাখেন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

গান্ধী বানান ভুল লিখলেন নেতানিয়াহু

আপডেট সময় ১২:০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮