ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝীরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত নাসরিন বেগম (৩৬) উপজেলার নওগা গ্রামের ইদ্রিস ঢালীর স্ত্রী।

পরিবার জানায়, নিহত নাসরিন শ্বশুরবাড়ি থেকে তার দুই ছেলেসহ একটি অটোরিকশাযোগে তার বোনের বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে নড়িয়া উপজেলা শহরের রুপসী বাংলা সমিতির কার্যালয়ের সামনে নিজের গায়ের ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নড়িয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ১১:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮