ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আগুন, আহত দুই

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অবস্থিত ‘ট্রাম্প টাওয়ারে’র ছাদে হঠাৎ করেই আগুন লেগেছে। স্থানীয় সময় সোমবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ভবনটিতে আগুন লাগে। আগুনে একজন গুরুতর আহত হলেও কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় ট্রাম্প ভবটিতে ছিলেন না। এ সময় তিনি ওয়াশিংটনে ছিলেন বলে জানিয়েছে রয়টার্স। তার ছেলে এরিক ট্রাম্প জানিয়েছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘ট্রাম্প টাওয়ারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম- দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে, সোমবার সকালের দিকে এই আগুন লাগে। তবে আগুন খুব একটা মারাত্মক নয় বলেই ধারণা করছে নিউইয়র্কের অগ্নিনির্বাপনকারী বাহিনী।

কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টার আগে আগে ৬৮ তলা ওই ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। নিউ ইয়র্ক ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক গোলযোগের কারণেই এ আগুনের সূত্রপাত হতে পারে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে তারা।

জানা গেছে, আগুন লাগার এক ঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের অন্তত ৮৪ জন কর্মী সেখানে নিয়োজিত থেকে কাজ করছে। সর্বশেষ ছবিতে দেখা গেছে, তাদের কেউ কেউ বিল্ডিংটির ছাদে ওঠে আগুন নেভানোর কাজে লিপ্ত রয়েছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও প্রথম দিকে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও ছোট ছেলে ব্যারন ট্রাম্প টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন। তবে গত বছরের জুনে হোয়াইট হাউজে ওঠেন তারা। দ্য গার্ডিয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আগুন, আহত দুই

আপডেট সময় ১০:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮